শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিউইয়র্কে সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন হবিগঞ্জের শুভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আমেরিকায় সততার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের ছেলে শুভ। কুড়িয়ে পাওয়া ৪০ লাখ টাকা মূল মালিকের নিকট ফিরিয়ে দিয়ে তিনি এ দৃষ্টান্ত স্থাপন করেন।
জানা যায়, হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকাস্থ “খান এলোমিনিয়াম” এর সত্ত্বাধিকারী মরহুম হাজী নাসির উদ্দিন খানের ছোট ছেলে আসাদুজ্জামান খান শুভ দীর্ঘদিন ধরে আমেরিকার নিউইয়র্ক সিটির ব্র“কলিন ব্যুরো’র একটি ডেইলী স্টোরে কর্মরত আছেন। তিনি গত শুক্রবার রাতে তার দোকানে ভুলক্রমে ফেলে যাওয়া জনৈক ব্যক্তির ৫০ হাজার ইউএস ডলার কুঁড়িয়ে পান। পরদিন ডলারের প্রকৃত মালিক দোকানে ফিরে আসলে তিনি কুঁড়িয়ে পাওয়া উল্লেখিত পরিমাণ ডলার (যার বাংলাদেশী টাকায় ৪০ লাখ) সততার সাথে ফিরিয়ে দেন। এ ঘটনায় আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জল হয়েছে।
এদিকে, এ ঘটনায় আমেরিকাস্থ হবিগঞ্জ জেলা সমিতি (ইন্ক) এবং বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে শুভকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়াও এই বিশ্বস্থতার জন্য শুভকে ধন্যবাদ জানিয়েছেন তার বন্ধু আমেরিকা প্রবাসী ও নিউইয়র্ক সিটি যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন টুটুল ও হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com