সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে পুলিশের হস্তক্ষেপে সংঘাত থেকে রক্ষা পেল গ্রামবাসী

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর প্রচেষ্টায় নবীগঞ্জ উপজেলার বিজনা নদীর জলমহাল নিয়ে বাউসা ইউনিয়নের বাঁশডর গ্রামের দুপুরে চলা চলমান বিরোধ নিষ্পত্তি হয়েছে। এর ফলে বড় ধরণের সংঘাত থেকে রক্ষা পেল বাঁশডর গ্রামবাসী। শুক্রবার রাতে নবীগঞ্জ থানা প্রাঙ্গনে উভয় পরে উপস্থিতিতে উক্ত বিরোধ নিষ্পত্তি হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিজনা নদীর জলমহাল পুরো বাঁশডর গ্রামবাসী সম্মিলিত ভাবে ভোগদখল করে আসছিল। কয়েকমাস পূর্বে বাঁশডর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আফরোজ মিয়া স্থানীয় ৫৭জন মৎসজীবি নিয়ে বিজনা নদীর জলমহাল পাওয়ার জন্য আবেদন করে। প্রান্তরে বাঁশডর গ্রামবাসীর পক্ষে রাজা মেম্বার, কাচন মিয়াসহ ২৩৫ জন মৎসজীবি বিজনা নদীর জলমহাল পাওয়ার জন্য আবেদন করেন। এরই প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা। দুপুরে লোকজন সংঘর্ষের প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে বড় ধরণের সংঘাত এড়াতে উভয় পক্ষের সাথে আলাপ করে বিষয়টি সুষ্ঠভাবে নিষ্পত্তি করে দেয়ার আশ্বাস দেয় নবীগঞ্জ থানা পুলিশ। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে সামাজিক দুরত্ব বজায় রেখে নবীগঞ্জ থানা প্রাঙ্গনে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষের সর্বসম্মতিক্রমে পূর্বের ন্যায় পুরো বাঁশডর গ্রামবাসী উক্ত বিজনা নদীর জলমহাল ভোগদখল করবেন এবং উভয় পক্ষের দেয়া পৃথক আবেদন প্রত্যাহার করে পুরো বাঁশডর গ্রামবাসী সকলে মিলেমিশে একটি আবেদন পুনরায় দিবেন বলে সিদ্ধান্ত হয়। এতে উভয় পক্ষই সন্তুষ্ট হয়। উক্ত শালিস বৈঠকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, নবীগঞ্জ বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com