শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিরামহীন ছুটে চলা জনপ্রতিনিধির নাম মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিরামহীন ভাবে ছুটে চলা জনপ্রতিনিধির নাম মোতাচ্ছিরুল ইসলাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। প্রসংশাও কুড়িছেন হবিগঞ্জবাসীর।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ছোট বেলা থেকেই জনগণের প্রতি খুব দরদ। তাই যখন যেভাবে পারছেন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ছাত্রনেতা থেকে হয়ে উঠেছেন জননেতা।
করোনা ভাইরাসের শুরুর দিক থেকেই মানুষকে সচেতন করতে ছুটে গেছেন গ্রাম থেকে গ্রামান্তরে। যখন মানুষ ঘর বন্দি, তিনি খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে। প্রয়োজনে যে কোন সময় মোতাচ্ছিরুল ইসলামকে পাশে পাচ্ছেন সাধারণ মানুষ। তাঁর এমন কর্মকান্ডে খুশি সকল শ্রেণির মানুষ।
কাশিপুর গ্রামের কৃষক রমিজ উদ্দিন বলেন, মোতাচিছরুল ইসলাম আমাদের কাঙ্খিত জনপ্রতিনিধি। তিনি আমাদের মতো অসহায় মানুষের কল্যাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর উজ্জল ভবিষ্যৎ ও দীর্ঘায়ূ কামনা করি।
এ ব্যাপারে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমার কোন চাওয়া পাওয়া নাই। জনসেবা করার আমার পরিবারের কর্ম। আমরা মানুষের কল্যাণে কাজ করে শান্তি পাই। কোন অর্থবিত্তের জন্য রাজনীতি করি না। মহান সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মানুষের সেবা করে যাচ্ছি। যতদিন বেচে থাকব মানুষের কল্যাণেই কাজ করে যাব ইনশা-আল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com