শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৮৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন। অভিযান পরিচালনা করে ১৮টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূল্য কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ দেওয়া হয়। বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অমান্য করায় বিক্রেতা কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com