শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ঢাকা প্রেরত সেলুন কর্মচারী করোনা আক্রান্ত

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২০
  • ৫৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের গঙ্গানগর গ্রামের ঢাকা প্রেরত এক সেলুন কর্মচারী করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। বোববার রাতে ঢাকা পরিক্ষা কেন্দ্র (লিনিং) থেকে তার পজিটিভ রিপোর্ট আসে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইশতাক মামুন সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট আসার পরই করোনা আক্রান্ত রোগীকে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেলে প্রাতিষ্টানিক আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণের ঝুকি এড়াতে তার সংস্পর্শে আসা পরিবার ও আশ পাশের লোকজন কে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান রিপোর্ট পাওয়ার পরপরই তার সংস্পর্শে আসা বাড়ি ঘরের লোকজন কে কোয়ারেন্টাইন মেনে চলতে নির্দেশনা দেয়া হয়। গত বুধবার তিনি করোনার উপসর্গ নিয়ে ঢাকার গোপীবাগ থেকে বাড়ি আসে। গত ১৪ তারিখ তার স্যাম্পল সংগ্রহ করে ঢাকার (লিনিং পাঠানো হয়।।আজ রোববার তার পজিটিভ রিপোট আসে। এনিয়ে মাধবপুর উপজেলায় তিন সরকারী কর্মকর্তা সহ ছয় জন আক্রান্ত হন। এর মধ্যে সিনিয়র ষ্টাফ নার্স সহ এক নারী র রিপোট পরে নেগেটিভ আসে। তিন কর্মকর্তার দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
মাধবপুর থানা উপ পরিদর্শক মোসলেহ উদ্দিন জানান, ওসির নির্দেশে রাত ১১ টার দিকে করোনা আক্রান্ত রোগীর বাড়ি গিয়ে তার সংস্পর্শে আসা পরিবার ও আশপাশের লোকজন কে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com