মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে দেবরের হামলায় ভাবী আহত

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের দক্ষিণ মিরাশী গ্রামের লাকড়ীপাড়া বাড়ির রহিছ উল্লার স্ত্রী মফিলা খাতুন (৫০) কে পিটিয়ে গুরুতর আহত করেছে আপন চাচাতো দেবর ও ভাসুর। আহত মফিলা খাতুনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মফিলাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মফিলা খাতুনের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে।
আহত মফিলা খাতুন জানান, মৃত হেলাল উদ্দিনের পুত্র আপন চাচাতো দেবর মর্তুজ আলী (৩৫), ছায়েব আলী (৩০) পূর্ব বিরোধের জের ধরে মফিলা খাতুনকে গালমন্দ করে। মফিলা খাতুন এর প্রতিবাদ করায় তাকে মারপিট করা হয়। এ ব্যাপারে আহত মফিলা খাতুন বাদী হয়ে শনিবার সন্ধ্যায় মর্তুজ আলী, ছায়েব আলী সহ কয়েকজনকে অভিযুক্ত করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com