মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪৬২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী দেড়শ গারো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও লবণ।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়ায় এসব খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক, সাংবাদিক সালেহ এলাহী কুটি, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com