সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে শ্লীলতাহানীর চেষ্টায় ব্যর্থ হয়ে দুবোনকে পিটিয়ে আহত ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে করোনায় ঘরে থাকা দুবোনকে খালি ঘরে একা পেয়ে ধর্ষন করতে না পেরে পিটিয়ে আহত করেছে লম্পটরা। স্থানীয়রা দু’বোনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার বড় বোন শুক্রবার বিকেলে মাধবপুর থানায় দুই লম্পটের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম নামে দু’বখাটে যুবক মিলে ওই গ্রামে ভাড়া থাকা দু’বোনকে উত্যক্ত করত। বড় বোনের স্বামী ঢাকা থাকায় বৃহস্পতিবার বিকেলে দু’যুবক তাদের ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। তাদের আর্তচিৎকার ও বাধার মুখে ব্যর্থ হয়ে দু’বোনকে পিটিয়ে আহত করে। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। নির্যাতিতা বড় বোন জানান তার স্বামী ঢাকা একটি পোশাক কারখানায় কাজ করে। করোনার কারনে গ্রামে আসতে পারে না। ছোট বোনকে নিয়ে একটি ভাড়াটিয়া বাসায় থাকা অবস্থায় তারা এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনায় আইনের আশ্রয় নিয়েছি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com