সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দুস্থ,দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে হেলপিং হিউমিনিটি এর সৌজন্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন এর আলাপুর গ্রামে নুরুন্নেছা খাতুন বালিকা বিদ্যালয় এর অসহায় ও দরিদ্র ৩’শ শিক্ষার্থীর মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাকালীন সময়ে রোজা ও ঈদ উপলক্ষ্যে হেলপিং হিউমিনিটি ইউকে এর পক্ষ থেকে ইফতার ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৩’শ শিক্ষার্থীর অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্টান প্রধান ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। এ সময় অনেক অভিভাবক চোখের পানি ফেলে দিয়ে বলেন করোনার কারণে কাজ কর্ম নেই, আয় রোজগার না থাকার কারণে ঘরে খাবারের অভাবে কখনো কখনো পানি খেয়ে রোজা রাখতে হয়, বাচ্চারা খাবারের জন্য বললে চুপ করে থাকা ছাড়া কোন উপায় নেই। স্কুলের মহিলা অভিভাবক ছুকেরা খাতুন বলেন-‘পেটের বুকে শরীল কাপে, চোখে মুখে পথ দেকিনারে বাবা, বাইচ্চার বাপ আরা দিনই ঘর বই থাকইন, বাজারের কথা কইলে কইন যেতা পার খাও, ইঅবস্থাত আপনারার চাইল, ডাইল, তেল লবন, মরিচ যেতা অই সাহায্য দিছইন ইতা খাইয়া আল্লার কাছে দোয়া করি, আল্লায় যেন এরার পুলা পুরিনতরে বালা রাখে।’ হেলপিং হিউমিনিটি এর কর্তা ব্যক্তি ফখরুল ইসলাম বলেন, ৩’শ প্যাকেট এর প্রতিটি ব্যাগে প্রায় ২০ কেজি করে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। যাতে একটি ৫ সদস্যের পরিবার কম করে হলেও ১৫ দিন খেতে পারবে। এতে রয়েছে, কিছমিছ, চাল, তৈল, লবন, পিয়াজ, দুধ, সেমাই, চিনি, সাবান, ছোলা, ডাল, ময়দা প্রভৃতি। প্রবাসীগণ এই দুঃসময়ের মাঝেও বাংলাদেশি দুস্থ অসহায় শিক্ষার্থীদের পাশাপাশি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় শিক্ষার্থীদের মাঝে এই প্রতিষ্টানে খাদ্য সামগ্রী বিতরণ করায় দরিদ্র শিক্ষার্থীগণ আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলে বলেন আমরা পড়া লেখা ছাড়বো না, আপনাদের ভুলবো না। এছাড়া প্রতিষ্টান সভাপতি তাহির আলী সাহায্য দাতা হেলপিং হিউমিনিটির সকলকে ও গ্রহিতা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শিক্ষক কর্মচারীদের খাদ্য সামগ্রীর সাথে নগদ অর্থও প্রদান করা হয়। স্থানীয় দুস্থ মানুষের মাঝে আলাদা করে ২৫ প্যাক এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সাহায্য প্রাপ্তিতে শিক্ষার্থীগন উচ্ছ্বসিত ও আনন্দিত। স্থানীয় সুধীজন হেলপিং হিউমিনিটির এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com