সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে রেলের জমি থেকে গাছ কেটে নিলে এক ব্যক্তি

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ রেলের জমি থেকে প্রায় অর্ধ লাখ টাকা মুল্যের গাছ কেটে নিলেন হাছন আলী নামে এক ব্যক্তি। তার বাড়ি উপজেলার আহম্মদাবাদ ইউপি’র থৈগাও গ্রামে। ১৪ মে বিকালে হাছন আলীর বাড়ির পাশে রেলের জমিতে ফলায়া দুইটি মেনজিয়া গাছ কেটে নিজ জিম্মায় নেন। খবর পেয়ে বিশগাও ভুমি অফিসের তহসিলদার আব্দুস সালাম বিষয়টি সহকারী কমিশনার (ভুমি)কে জানালে তিনি স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরীকে তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য বলেন। সনজু চৌধুরী বন বিভাগের বিশেষ টহল বাহিনীকে অবহিত করলে টহল বাহিনীর ওসি সৈয়দ মোফাজ্জল ঘটনাস্থলে এসে কাটা গাছ জব্দ করে হাছন আলীর মামা জবরু মিয়ার হেফাজতে রেখে দেন। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে গাছ জব্দ করেছে এমন খবর পেয়ে হাছন আলী তার লোকজন দিয়ে গাছগুলি অন্যত্র নিয়ে যান।
এ ব্যাপারে বিশগাও ভুমি অফিসের তহশিলদার সালাম বলেন, বন বিভাগ ঘটনাস্থলে এসে গাছ জব্দ করেছে বলে শুনেছেন। তবে ওই গাছগুলি এখন কোথায় আছে তিনি তা বলতে পারছেন না। হাছন আলী বলেন, গাছগুলি তার নিজস্ব জমির উপর ফলেছিলো। তাই প্রয়োজনে কেটেছেন।
উল্লেখ্য শায়েস্তাগঞ্জ-বাল্লা রেল লাইনটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এতে রেলের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com