রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট এর উদ্যোগে ১৮দিন যাবত ইফতার সামগ্রী বিতরন অব্যাহত

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংকটময় পরিস্থিতিতে প্রতিদিন ৫০০জন কর্মহীন শ্রমজীবি ও অসহায় মানুষের দ্বারে দ্বারে রান্না করা ইফতার সামগ্রী পৌছে দিচ্ছে হবিগঞ্জ যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকবৃন্দ। মঙ্গলবার পর্যন্ত ১৮দিন ধরে রান্না করা ইফতার বিতরন করে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট। করোনা মহামারীতে লকডাউনের পর এ পর্যন্ত ৪০দিন যাবত রান্না করা খাবার বিতরন করছে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট।
রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম এর দিকনির্দেশনা ও ইউনিট লেভেল অফিসার শফিউল আলম খন্দকারের তত্ত্বাবধানে ৩০জন স্বেচ্ছাসেবক নিয়মিত কাজ করছেন। উক্ত কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট যুব প্রধান আশীষ কুমার কুরি ও সাবেক যুব প্রধান পংকজ কান্তি পল্লব।
হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, কর্মহীন শ্রমিক ও অসহায় মানুষের পাশে আছে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিট। আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com