রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে যথা সময়ে চাল বিতরণ না করায় কুর্শি ইউপি চেয়ারম্যান মুসাকে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গোডাউন থেকে ভিজিডির চাল উত্তোলন পূর্বক যথাসময়ে বিতরণ না করা ও ভিজিডির সঞ্চয়ের অর্থ যথা সময়ে ব্যাংক জমা প্রদান করার অভিযোগে তাকে কেন চুড়ান্ত ভাবে অপসারণ করা হবে তার কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ।
মঙ্গলবার (১২মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গোডাউন থেকে ভিজিডির চাল উত্তোলন পূর্বক যথাসময়ে বিতরণ না করা ও ভিজিডির সঞ্চয়ের অর্থ যথা সময়ে ব্যাংক জমা প্রদান করার অভিযোগে ইউপি চেয়ারম্যান মুসাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধে কেন চুড়ান্তভাবে অপসারণ করা হবেনা, এবিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com