শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে নববধু ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রেম করে বিয়ে করার দেড় মাস পর স্বামীর ঘর থেকে সাফিয়া বেগম নামে এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানার উপ পরির্দশক আবুল কাশেম ৫মে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আদাঐর গ্রামের স্বামী সুজন মিয়ার বাড়ি থেকে সাফিয়া বেগম (২০) মরদেহ ঘরের আড়াতে উড়না দিয়ে ঝুলানো অবস্থায় উদ্ধার করে। এঘটনার পর স্বামী ও পরিবারের লোকজন আত্মগোপন করেছে। মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর আহমেদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোট না আসা পর্যন্ত এব্যাপারে কিছু বলা যাচ্ছে না। পুলিশ জানান, উপজেলার ঘিলাতলী গ্রামের সিরু মিয়ার মেয়ের সাথে প্রেম করে আদাঐর গ্রামের ইউনুছ আলীর ছেলে সুজন মিয়া। পরে পারিবারিক সম্মতিতে প্রায় দেড় মাস আগে তাদের বিয়ে হয়।
মঙ্গলবার ভোর রাতে সেহরি খাওয়ার সময় পরিবারের লোকজন নববধু সাফিয়াকে ঘরের আড়ার সাথে উড়না জড়িয়ে ঝুলতে দেখে। এর পরই স্বামী ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি সকালে থানা পুলিশ কে অবগত করলে এসআই আবুল কাশেম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এব্যাপারে মাধবপুর থানায় একটি অপমৃত্য মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com