শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৭

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার হোসেনপুর (লতিফপুর) গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার সন্ধ্যা ৬ টায় প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে লন্ডন প্রবাসীর স্ত্রীসহ ৭ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার দেবপাড়া ইউপির দক্ষিন হোসেনপুর (লতিফপুর) গ্রামে প্রায় ৫/৬ মাস পুর্বে কুয়েত প্রবাসী আব্দুল কাদিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃতের পরিবার প্রতিপক্ষদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি হবিগঞ্জ গোয়েন্দা শাখায় তদন্তাধীন রয়েছে। উক্ত মামলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ও হত্যা মামলার আসামীর স্বজনরা বাদীর পক্ষের উপর হামলার পরিকল্পনা করে আসছে দীর্ঘদিন ধরে। গতকাল রবিবার সন্ধ্যায় মৃত আব্দুল কাদিরের ভাই এলেমান মিয়াকে রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের আত্মীয় রাহুল মিয়া মারধোর করে। তাকে বাচাতেঁ পরিবারের লোকজন এগিয়ে গেলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা ৩০/৪০ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র এবং পেপসি বোতল দিয়ে হামলা করে। এক পর্যায়ে হামলাকারীরা মৃত আব্দুল কাদিরের বাড়িতে গিয়ে হামলা করে। এ সময় তাদের হামলায় লন্ডন প্রবাসীর স্ত্রী হাজিরুন বেগম (৫০), সাজিনা বেম(৩৫), কনর মিয়া (৪০), ফয়সল মিয়া (২৬), রুমান মিয়া (২৫) ও দাইম উদ্দিন (৪৫) আহত হয়। এদের মধ্যে রুমান ও হাজিরুনের অবস্থা আশংখ্যা জনক বলে জানাগেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com