শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে গাছের চারা রোপন ও বীজ বিতরণ করলেন ইউএনও লুসিকান্ত হাজং

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০২০
  • ৪৯৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে লাখাই উপজেলায় সবজি বীজ ও গাছের চারা বপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। বসত বাড়ির কোন একটি অংশও যেন খালি না থাকে প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার লাখাই উপজেলার বিভিন্ন বসত বাড়িতে স্বহস্তে বীজ বপন ও চারা রোপন করেন তিনি সেই বিভিন্ন ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে আগতদের মাঝে সজ্বি বীজ, লেবু ও সাজন গাছের চারা তুলেদেন।
এসময় সামাজিক দুরুত্ব বাজায় রেখে বিভিন্ন ইউনিয়ন পরিষদে আগত গৃহকর্তার হাতে বীজের প্যাকেট, লেবু চারা ও সজনে চারার ডাল, মিষ্টি কুমড়ার বীজ, শশা ও চিচিঙ্গার বীজ তুলে দেন তিনি। এ পর্যন্ত প্রায় ১শ জনের মাঝে এসকল চারা ও বীজ তুলে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বীজ বপন ও চারা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আজহার মাহমুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হােসেন বেনু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com