শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইফতার নিয়ে বাড়ি বাড়ি এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে করোনা আতঙ্কে ঘরবন্দি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে সকলকে আশ^াস্থ করেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলা শহরের ইনাতাবাদ আবাসিক এলাকাবাসহ বিভিন্ন স্থানে কর্মহীনদের ঘরে গিয়ে সরকারি ইফতার সামগ্রী হাতে হাতে তুলে দেন তিনি। এ সময় স্থানীয় কাউন্সিলর শেখ নূর হোসেনসহ সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অস্বচ্ছলদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়ার সময় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জে ইতোমধ্যে ৪৮ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। যা আরো বাড়ার আশঙ্কা বিদ্যমান। সেজন্য সকলকে ঘরে থাকা এবং সামজিক দূরত্ব নিশ্চিতের বিকল্প নেই। করোনা পরিস্থিতির শুরু থেকেই সরকারি সহায়তা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মহীন স্বল্প আয়ের মানুষদের জন্য এই সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com