রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের দুই ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও গোপায়া ইউনিয়নে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। প্রতিদিনের ন্যায় শুক্রবার দুুপুরে খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
সহায়তা বিতরণকালে অন্যান্যের মাঝে গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ও রিচি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মিয়া মোঃ ইলিয়াছসহ পরিষদের সকল সদস্য এবং নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের প্রতিটি এলাকায় দফায় দফায় খাদ্য পৌছে দেয়া হচ্ছে। এই সহায়তা অব্যাহত থাকবে। তাই করোনা ভাইরাস যেহেতু একজন থেকে সহজেই অন্যজনের শরীরে ছড়ায় সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সকলেই নিজের একটু জমিও অনাবাদী রাখবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে জমি চাষের জন্য উপস্থিত কৃষকদের প্রতি অনুরোধ জানান তিনি। এ সময় রিচি ও গোপায়া ইউনিয়নের ৪ শতাধিক কর্মহীন নারী-পুরুষের হাতে সরকারি চাল ও আলু তুলে দেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com