রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে সরকারি নির্দেশিকা অমান্য করায় ৩ জনকে অর্থদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৩জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বড় বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।
নিত্যপণ্য ও ফার্মেসী ব্যতিত অন্যান্য দোকানপাট বন্ধ থাকার সরকারি নির্দেশিকা থাকলেও তা অমান্য করে খোলা রাখায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুসারে সামসুল ইসলামকে ৫ হাজার, হৃদয় মিয়াকে ৫শ’ ও মোতাহের হোসেনকে ২শ’ টাকাসহ মোট ৫হাজার ৭শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, নিজের এবং দশের কথা চিন্তা করে সবাইকে ঘরে থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com