রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে মারা গেছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ বানিয়াচং তারাসই গ্রামে সংঘর্ষে গুরুতর আহত লস্কর মিয়া (৫৫) মারা গেছেন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত লষ্কর মিয়া ওই এলাকার মৃত আছান উল্লাহর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে তারাসই গ্রামের ওয়াহেদ মিয়া ও আলিম উল্লাহর মধ্যে তর্ক বিতর্ক হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ চলে প্রায় ২ ঘন্টা। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন। এতে টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন লস্কর মিয়া। মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানান, শুনেছি তারাসই গ্রামে সংঘর্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত লোকটি মারা গেছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসেনি।
উল্লেখ্য, ২০০৩ সালে এক সংঘর্ষে ওই গ্রামে ৩জন নিহত হন। এ নিয়ে চলে হামলা-মামলাও লুটপাট। এতে অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্থ হন উভয় পক্ষের লোকজন। এসব মামলা কোর্টে এখনো বিচারাধীন আছে। এ ঘটনার ১৭ বছর পর আবারও তারাসই গ্রামে খুন হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com