মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

খাবার দিয়ে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতেতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের পাশে রয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ পরিস্থিতির শুরু থেকে প্রায় প্রতিদিন নিজের নির্বাচনী এলাকার আওতাধীন তিনটি উপজেলার একাধিক স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সকলকে ঘরে থাকার আহ্বান জানান আবু জাহির।
প্রতিদিনের সচেতনতামূলখ কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন তিনি।
এমপি আবু জাহির বলেন, যেহেতু এই ভাইরাসের এখনও কোন চিকিৎসা আবিস্কার হয়নি, তাই সচেতনতার কোন বিকল্প নেই। মরণঘাতি করোনার সংক্রমন থেকে বাঁচতে সরকারের নির্দেশনা মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং নিয়মিত ঘনঘন সাবান পানি দিয়ে হাত পরিস্কার করুন। এ সময় তেঘরিয়া ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ সকল ইউপি সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com