রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আল্লামা জুবায়রে আনসারী জানাজায় অংশগ্রহণকারী মাদ্রাসার শিক্ষকরা কোয়ারেন্টাইন

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৫৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতনিধি ॥ মাধবপুর থেেক বি-বাড়িয়ার সরাইলের বডেতলায় আল্লামা জুবায়রে আহমদে আনসারী জানাজায় অংগ্রহনকারীদের কোয়ারেন্টাইন করতে প্রশাসন মাঠে নেমেছে। রোববার বিকালে পৌরশহরের শ্যামলীপাড়া জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে প্রশাসন। ওই মাদ্রাসার ৪জন শিক্ষক লাখো মানুষের জানাযায় অংশ নিয়েছিলেন। বিকাল ৪টার দিকে সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার। ১৪ দিন পর্যন্ত তাদের কোয়ারেন্টাইন মেনে চলতে নির্দেশ দেন। করোনা বিস্তারের পরিপ্রেক্ষিতে ১৬ এপ্রিল গোটা দেশকে ঝুকিপূর্ণ ঘোষনা দেন। এরপর ও জুবায়ের আহমদে আনসারী হুজুরের জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। সরাইলের পার্শ্ববর্তী উপজেলা মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক’শ মুসল্লি জানাযায় শরীক হন। এতে করে মাধবপুর উপজেলায় করোনা সংক্রমণের ঝুঁিকর মধ্যে রয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর সীমান্ত আগে থেকেই একটি চেকপোষ্ট বসানো ছিল। পুলিশ সুপারের নির্দেশে চেকপোষ্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কোন যাত্রী বাহী ছোট বড় গাড়ী প্রবেশ ও বাহির হতে দেই নি। আনসারী হুজুরের জানাযায় দিন পুলিশ চেকপোষ্টে কঠোর অবস্থান নেয়। মাধবপুর সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইঞা বলেন, ওই দিন মহাসড়কে কঠোর নজরদারী ছিল। ব্রাম্মণবাড়িয়ার কোন যাত্রী বহনকারী কোন গাড়ি চেক পোষ্ট পার হতে দেইনি। বিকল্প পথে আনসারী হুজুরের জানাযায় মাধবপুর উপজেলা সদর সহ অনেক এলাকা থেকে কয়েশ ভক্ত, অনুসারী অংশ নেন। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, যারা এ জানাযায় অংশ নিয়েছিলেন তা খোজ খবর নিয়ে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com