স্টাফ রিপোর্টর ॥ নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বানিয়াচং বড়বাজার ও আদর্শবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্টানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে মইনুল হোসেনকে ১ হাজার টাকা, সন্তুষ পালকে ৫শ টাকা, মিটু দাসকে ৫শ টাকা ও সোয়েব আহমেদকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় নিজের এবং এলাকাবাসীর ভবিষ্যতের কথা বিবেচনা করে সকলকে নিরাপদে গৃহে অবস্থান করার আহবান জানানো হয়।