রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে হামলা ও সংঘর্ষে মহিলা শিশুসহ আহত ১৫

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৩৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে হামলা ও বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। হামলার ঘটনায় মহিলা ও শিশুসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। আহতদের বাহুবল, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও আহতরা জানান, উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল মন্নাফ-এর পুত্র শাহীন মিয়া (৩০) নিকটবর্তী দারাগাঁও চা বাগানে বাগালের চাকুরি করেন। গত কয়দিন আগে ওই বাগানের কিছু নেট তারের বেড়া কে বা কারা কেটে নিয়ে যায়। এ পরিস্থিতিতে বাগান কর্তৃপক্ষ বাগাল শাহীন মিয়াকে চোরাই নেট তারের সন্ধান বের করার জন্য চাপ দেয়া হয়। খোজাখুজি করতে গিয়ে তিনি জানতে পারেন, বড়গাঁও গ্রামের আব্দুল লতিবের পুত্র ফারুক চৌধুরী ওই ঘটনার সাথে জড়িত। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে ফারুক চৌধুরী বাগাল শাহীন মিয়ার উপর ক্ষিপ্ত হন এবং হুমকী প্রদান করেন। এ প্রেক্ষিতে শাহীন মিয়া রোববার বাহুবল মডেল থানায় নিজের নিরাপত্তা চেয়ে জিডি এন্ট্রি করেন। ওইদিন বিকেল ৫টার দিকে উল্লেখিত ফারুক চৌধুরীর চাচাত ভাই তাজুল ইসলাম চৌধুরী গং ব্যক্তিরা বাগাল শাহীন মিয়ার উপর হামলা চালায়। এ ঘটনায় কয়েক দফা হামলা সংঘর্ষে শাহীন মিয়া (৩০), আব্দুল লতিফ ওরপে মুমিন (৪০), নিলুফা (২৫), পড়িনা খাতুন (৩০), রহিম (২০), হাফেজ আব্দুল হেকিম (২০), মুমিনা (৩০), আইনুদ্দিন (৬) ও আব্দুল আহাদ (৩৫) আহত সহ ১৫ জন আগত হন।
হামলা সংঘর্ষের ঘটনা চলাকালে আব্দুর রহিমের বাড়িঘরে ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয় বলে আহতরা দাবী করেছেন। ঘটনার খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com