মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে রাতের আঁধারে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের প্রভাবে রাস্তা-ঘাট ফাকা থাকার সুযোগের নবীগঞ্জ শহরের ওসমানী রোডে গভীর রাতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের আড়াই লক্ষাধিক টাকার মালামাল ও নগদ ২০ হাজার টাকার চুরি করে নিয়ে গেছে চোরের দল। রবিবার ভোর রাতে রাতে আরজু ডিপামেন্টাল ষ্টোরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, পৌর এলাকার ওসমানী রোডে আবুল হুসেন জীবনের মালিকানাধীন আরজু ডিপার্টমেন্টাল ষ্টোরে রবিবার দিবাগত গভীর রাতে একদল চোর হানা দেয়। চোরেরা দোকানের সামনের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দামী শাড়ী, থ্রী পিছ, জামা কাপড় ও নগদ টাকা সহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এতে বাজারে ব্যবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে।
এ ব্যাপারের নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, চুরির ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ পাইনি। খোজ খবর নিয়ে আইনানুক ব্যবস্থা গ্রহন করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com