শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে টিসিবির ৫১ লিটার তেল জব্দ \ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৫৬০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে\ নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে আশরাফ ভেরাইটিজ স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫১ লিটার টিসিবির পণ্য জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।
শনিবার দুপুরে নবীগঞ্জের গোপলার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে টিসিবির পন্য উদ্ধার করে এবং ব্যবসায়ীকে আটক করে। ব্যবসায়ী জলাই মিয়া পানিউমদা ইউনিয়নের বরকান্দি গ্রামের জিলান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে আশরাফ ভেরাইটিজ স্টোরে অভিযান চালায় পুলিশ। এসময় অবৈধ ভাবে মজুদ করে রাখা টিসিবির সয়াবিন তেলের ২ লিটারের ১৮টি বোতল ও ৫ লিটারের ৩টি বোতল জব্দ করে। অভিযানে ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, টিসিবির ৫১ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com