শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে সরকারি চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির চেষ্টা করায় মামলা

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৫৯১ বা পড়া হয়েছে

রায়হান আহমেদ, চুনারুঘাট থেকে \ চুনারুঘাটে সরকারি চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির চেষ্টার কারণে জালাল উদ্দিন মোল্লার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডের মকসুদ ট্রেডার্সে বিক্রি করার সময় থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক ও ওসি তদন্ত চম্পক দামের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার, এএসআই বাতেন অভিযান চালিয়ে ২৮বস্তা চাল আটক করেন। এসময় চাল বিক্রেতা জালাল উদ্দিন মোল্লা ওরফে সাজেল পালিয়ে যায়। সে উপজেলার মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
চুনারুঘাট থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮বস্তা চাল আটক করা হয়েছে। প্রতি বস্তায় ৫০কেজি করে চাল রয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনে জালাল মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, জব্দকৃত চালগুলো কোনো ডিলারের নয়, বরং গ্রামের ক্ষুদ্র একজন ব্যবসায়ীর। সে সরকারি চাল ক্রয় করে বিক্রি করার জন্য উল্লেখিত দোকানে নিয়ে গিয়েছিল। তবে এ ধরণের কাজও বেআইনি বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com