বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জমি অনাবাদী না রাখার আহবান জানিয়েছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় অর্ধেক ভর্তুকীতে কোটি টাকা মূল্যের চারটি ধান কাটার যন্ত্র পেয়েছেন কৃষকরা। এছাড়াও ১ হাজার ৩শ’ কৃষককে প্রদান করা হয়েছে আউশ প্রণোদনা। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক অনুষ্ঠানে এগুলো বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ সালেক মিয়া, ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই উপজেলার ৪জন কৃষককে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চারটি কম্বাইন হারভেস্টার (ধান কাটার যন্ত্র) প্রদান করা হয়। যার অর্ধেক মূল্য বহন করা হয়েছে সরকারিভাবে। এছাড়া ১ হাজার ৩শ’ কৃষককে প্রদান করা হয়েছে সরকারের আউশ প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে দেয়া হয়েছে ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি এমওপি এবং ২০ কেজি করে ডিএপি সার।
দুই উপজেলায় প্রণোদনা এবং ধান কাটার যন্ত্র বিতরণকালে এমপি আবু জাহির বলেন, চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষদের মাঝে সহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন। তাই সবাই ঘরে থাকুন, নিচে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সহায়তা করুন।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কৃষকদের ভূমিকা অনস্বীকার্য। এই পরিস্থিতিতে জমি অনাবাদী রাখা যাবে না। এ সময় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কৃষকদেরকে জমি চাষের জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com