রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে জ্বর সর্দি-কাশি নিয়ে কিশোরীর মৃত্য ॥ নমুনা সংগ্রহ ॥ হোম কোয়ারেন্টাইনে পরিবার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৬০৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আউলিয়াবাদ গ্রামে জ্বর সর্দি কাশি নিয়ে ১৩ বছরের এক কিশোরির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের দিনমজুর আলফাজ মিয়ার কন্যা। সে ফোকাস আইডিয়াল একাডেমীর ছাত্রী। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইস্তিয়াক মামুন জানান, ওই কিশোরী ৮-১০ দিন যাবত জ্বর সর্দি কাশিতে ভোগছিল। গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, রিপোর্ট আসার পূর্বে নিশ্চিত করে বলা যাবে না সে করোনা রোগী ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com