রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রধানমন্ত্রীর নির্দেশে হবিগঞ্জ সীমান্তে বেড়েছে কঠোরতা ॥ সীমান্তের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৫৪৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে হবিগঞ্জের বাংলাদেশ-ভারত বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্ত ব্যবস্থা। সীমান্তে ২৪ ঘন্টাই টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এছাড়া সিমিত করে দেয়া হয়েছে সীমান্তের বাংলাদেশে অংশের প্রবেশাধিকার।
করোনা সংক্রমণ ঠেকাতে ১৩ মার্চ থেকেই বৈধভাবে বাংলাদেশি প্রবেশের ক্ষেত্রে খড়াকরি জারি করে বিজিবি। এছাড়া বৈধভাবে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় চুনারুঘাট সীমান্তের বাল্লা স্থলবন্ধরের সম্পূর্ণ কার্যক্রম।
এদিকে, গত ৭ এপ্রিল হবিগঞ্জ জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি এড়াতে হবিগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, হবিগঞ্জে যেহেতু বাংলাদেশ-ভারত সীমান্ত রয়েছে, তাই এ জেলা অনেকটা ঝুঁকিপূর্ণ। সেজন্য দায়িত্বপ্রাপ্তদের গুরুত্ব সহকারে কাজ করতে হবে এবং পূর্বের তুলনায় টহল আরও জোরদার করতে হবে।
প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পর থেকে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নজরদারী কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়। রাতে সীমান্ত এলাকায় লোকজনদের অকারণে চলাচলের ওপর বিধি নিষেধ দেয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও বসানো হয়েছে বিজিবির চেকপোস্ট।
এ ব্যাপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে সীমান্তে বিজিবি সদস্যরা সব সময় সতর্ক থেকে দায়িত্ব পালন করে আসছে। তবে বর্তমান করোনাভাইরাস সংক্রামণ রোধে আরও বেশি কঠোর হয়েছে বিজিবি। প্রয়োজনের আরও কঠোর হবো আমরা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com