রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নারায়নগঞ্জ থেকে ট্রাকযোগে হবিগঞ্জে প্রবেশকালে ৮৪ জন আটক

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারায়নগঞ্জ থেকে ট্রাকযোগে হবিগঞ্জে প্রবেশকালে ৮৪ জনকে আটক করা হয়েছে। গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে সদর আধুনিক হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়েছে। একাধিক ট্রাক থেকে তাদের আটক করা হয়। তাদের মাঝে মহিলা ও শিশু রয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি ট্রাকে করে মহিলা ও শিশুসহ ৬৫ জন লোক বানিয়াচং উপজেলার সুজাতপুরের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসআই ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ধাওয়া দিয়ে নবীগঞ্জ সড়কের সাদকপুর বাজারে ট্রাকটি আটক করে। সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, অপর একটি ট্রাকে করে ১৯ জন নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে আসার সময় পুলিশ তাদের নিজামপুর এলাকা থেকে আটক করে। রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই নারায়নগঞ্জে শ্রমিকের কাজ করতো।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, রাতে আটক ৮৪ জনকে সদর আধুনিক হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে। ঢাকা এবং নারায়নগঞ্জ এলাকা থেকে কেউ এলেই তাদের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com