রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৭১৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার মকার হাওর ও কুর্শি ইউনিয়নের মুছানগর এলাকার হাওরের সরকারী ভাবে ধান কাটার যান্ত্রিক মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। মঙ্গলবার ১৪ এপ্রিল উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের বিনা মূল্য সার ও বীজ ধান বিতরন করেছেন। এবং সরকারী ভাবে আবার কৃষকদের কাছ থেকে অধিকমূল্য ধান ক্রয় করছেন। তিনি বলেন, এবারের করোনা ভাইরাস মোকাবেলার জন্য কৃষকদের কথা চিন্তা করে সরকার ভর্তূকি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌছে দিয়ে প্রমান করলেন জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের কথা ভাবেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, কৃষি অফিসার এম.কে মাকসুদুল করিম, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, আলী আহমদ মুসা, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com