শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটের ছয়শ্রী যুব উন্নয়ন সংঘের সচিবের উপর হামলা

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪৩৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে যুব উন্নয়ন সংঘের সদস্য সচিবের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত রাসেল আহম্মদ দুলাল (২৫) কে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রাসেল বাদী হয়ে একই সংঘের মামুন মিয়া ও সজল মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে।
অভিযোগে জানা যায়, গত ৪ এপ্রিল উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের কিছু যুবক গ্রামে সামাজিক উন্নয়নে সহযোগিতা করার লক্ষ্যে যুব উন্নয়ন সংগঠন নামে একটি কমিটি গঠন করে। এ সংগঠনে শফিকুর রহমান শাপুকে সভাপতি ও রাসেল আহমদ দুলালকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। পরবর্তিতে কমিটির সভায় কার্যক্রম নিয়ে আলোচনার এক পর্যায়ে সদস্য সচিব রাসেল দেশে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে সরকারী বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনা করা এবং করোনা ভাইরাস চলাকালিন সময়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যারা বাড়ীতে এসেছে তাদেরকে হোম কোয়ারিন্টানে থাকার পরামর্শ দেন। এসময় উপস্থিত সদস্যগণ রাসেলের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি প্রদান করে। এর জের হিসেবে সোমবার সকালে মামুন, সবুজ, ফেরদৌস, রিকান, শাহিন ও রুবেল মিয়াসহ একদল যুবক রাসেলের উপর হামালা চালায়। এব্যাপারে রাসেল বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এ নিয়ে এলাকার দু’দল যুবকের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com