সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

করোনা থেকে নিজেকে রক্ষায় সতর্কতা অবলম্বনের বিকল্প নেই ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যেহেতু করোনা ভাইরাস অতি সহজে একজন থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে যায় সেজন্য সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। তাই আতঙ্ক নয়, এই ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। যে যার জায়গায় থেকে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে উদ্বুদ্ধ করুন।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহায়তা ইউনিয়ন ভিত্তিক কর্মহীনদের মাঝে দফায় দফায় বিতরণ করা হচ্ছে। যা অব্যাহত থাকবে। তাই সকলেই ঘরে থাকুন। তাহলেই করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব। এ সময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদেরকে জমি চাষের অনুরোধ জানান।
প্রতিদিনের ন্যায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর, গোপায়া ও তেঘরিয়া ইউনিয়নে সরকারি সহায়তা বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণায় এসব কথা বলেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া, লস্করপুর ও গোপায়া ইউনিয়নে সরকারি ত্রাণ বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন আহমেদ, আক্তার হোসেন ও আনু মিয়াসহ সকল সদস্য এবং নারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com