সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ॥ সমালোচনার ঝড় ॥ প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ প্রচার করায় সাংবাদিক নির্যাতনের ঘটনার ধারাবাহিকতায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে নারী নির্যাতন, অপহরণের চেষ্টা ও চুরির মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষোভ বিরাজ করছে সাংবাদিক মহলে। মামলার বাদী বির্তকিত নারী ফয়জুন আক্তার মনি। ৬ মাস পূর্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় ৩ মাস কারাভোগ করে জামিনে মুক্তি পায় মনি। নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের অভিযোগ- সম্প্রতি ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনার প্রতিবাদ করায় এবার ৫ সাংবাদিকের উপর ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্ত সাংবাদিকরা হলেন- সম্প্রতি ইউপি চেয়ারম্যান হারুনের নির্যাতনের শিকার (চিকিৎসাধীন) দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া। ৫ জন সাংবাদিক ছাড়াও সাকির আহমেদ নামের স্থানীয় এক যুবককে আসামী করা হয়েছে। ঘটনা দুটির মুল ভূমিকায় রয়েছেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। এ মামলা দায়ের করায় নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নির্যাতনের শিকার সাংবাদিকদের অভিযোগ, নির্যাতনের শিকার হয়ে মামলা দায়েরের পর থেকেই কিভাবে সাংবাদিকদের সায়েস্তা করা যায় এমন নীল নকশা তৈরী করেন চেয়ারম্যান হারুন ও তার বাহিনী। এরই জের ধরে নবীগঞ্জে কর্মরত ৫ সাংবাদিককে আসামী করে বিতর্কিত এক মহিলাকে বাদী করে মামলা দায়ের করা হয়। মামলায় ঘটনাস্থল দেখানো হয়েছে ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের মালিকানাধীন অরবিট হসপিটাল।
এদিকে- নবীগঞ্জ প্রেসকাবের বর্তমান সাধারণ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে সাংবাদিক মহলে। এ মামলা দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতাগণ হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, আলাউর রহমান ঠাকুর, এটিএম সালাম, বর্তমান সহ-সভাপতি আশাহীদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য অলিউর রহমান অলি, সদস্য রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, আবু তালেব, মোঃ সেলিম তালকুদার, সলিল বরণ দাশ, এটিএম জাকিরুল ইসলাম, এম এ মুহিত, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, তৌহিদ চৌধুরী, মোহাম্মদ শওকত আলী, মোজাইদ আলম চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, নাবেদ মিয়া প্রমুখ। এছাড়া উক্ত বির্তকিত ফয়জুন আক্তার মনিকে নিয়ে প্রায় ৬ মাস পুর্বে উপজেলা আইনশৃংখলা সভায় আলোচনান্তে তার জেন্ডার পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছিল। অথচ বির্তকিত ওই মহিলা দিয়ে ৫ সাংবাদিকদের উপর সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে নানা বির্তকের সৃষ্টি হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবে নেতৃবৃন্দ ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com