শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে বন্য শুয়োরের আক্রমনে আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বন্য শুয়োরের আক্রমনে অন্তত ১০ গ্রামবাসী আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বাখর নগর গ্রামে এঘটনা ঘটে। শুয়োরের আক্রমনের শিকার জুয়েল মিয়া জানান, সোমবার দুপুর ২টার দিকে একটি শুয়োর গ্রামে ছুটাছুটি করতে থাকে এবং যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমন করে। আচমকা শুয়োরের আক্রমনে গ্রামের পথচারি মানিক মিয়া, করির মিয়া, সোহেল মিয়া, মনছুর মিয়া, মজিদ মিয়া,হাসান মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে গ্রামবাসী শুয়োরটি আক্রমন থেকে বাঁচতে লাঠি দিয়ে পিঠিয়ে মেরে ফেলেছে। বাখরনগর গ্রামের বাসিন্দা সংবাদকর্মী রাকিব জানান, রাতের কোন এক সময় শুয়োরটি খাদ্যের সন্ধানে অথবা পথ হারিয়ে পার্শ্ববর্তী রঘুনন্দন পাহাড় থেকে লোকালয়ে চলে আসে। দিনের বেলা মানুষকে সামনে পেলেই আক্রমন করে। গ্রামবাসী এর আক্রমন থেকে বাচতে দলবদ্ধ হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে শুয়োরটিকে লাঠি পেঠা করে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com