রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে এক কিশোরী করোনা আক্রান্ত সন্দেহে এলাকায় লাল ঝান্ডা, ১৩৪ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৪৪০ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল সংবাদদাতা ॥ শ্রীমঙ্গলে করোনা সন্দেহে এক কিশোরীকে সিলেটে প্রেরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার বাড়ি শহরের মুসলিমবাগ এলাকায়।
উপজেলা প্রশাসন থেকে ওই এলাকায় চলাচল সীমিত করে মেয়েটির বাড়িতে যাবার রাস্তার মুখে লাল ঝান্ডা লাগিয়ে দেয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই কিশোরীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘মেয়েটির স্বাসকষ্ট রোগ ছিল, তাই আমাদের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে পাঠিয়ে দেই। সেখানে তার করোনা পরীক্ষা করার পর মেয়েটি করোনায় আক্রান্ত কিনা জানা যাবে’।
স্থানীয়রা জানান, গত শুক্রবার একই এলাকায় এই কিশোরীর পাশের বাসায় মধ্যে বয়সী এক নারী শ্বাসকস্ট জনিত রোগে মারা যায়। এঘটনায় স্থানীয় প্রশাসন কর্তৃক লাল ঝান্ডা টানিয়ে দেয়ার পাশাপাশি মেয়েটির বাড়ির আশপাশের ১৩৪ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহভাজন মেয়েটির মেডিকেল রিপোর্ট আসার আগ পর্যন্ত তাদের নজরে রাখা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com