সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। করোনাভাইরাস দুর্যোগে মাধবপুর উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় কাজকর্ম না থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।
শনিবার (৪ এপ্রিল) মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধবপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে গঙ্গানগরের নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে বাংলাদেশ সরকার কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, পর্যায়ক্রমে পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় এ সংখ্যা আরো বাড়ানো হবে। আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com