শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে প্রবাসীকে মারধোর টাকা ছিনতাই ॥ ঢাকা নিয়ে যাবার পথে মৃত্যু ॥ পরিকল্পিত হত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৫৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রবাসীর কাছ থেকে টাকা নিতে তাকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইদন মিয়া (৪৫) কে শুক্রবার বিকেলে ঢাকা নিয়ে যাবার পথে মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পূর্ব পরিকল্পনা করে এ ঘটনা করা হয়েছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইদন মিয়ার ভাই ফিরোজ মিয়া সর্দ্দার জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কিছু লোক তার ভাই ইদন মিয়া কে ঘর থেকে ঢেকে গ্রামের এক বাড়িতে নিয়ে যায়। সেখানে ইদন মিয়া কে শরবত জাতীয় কিছু খাওয়ানো হয়। এরপর ইদন মিয়ার সঙ্গে থাকা টাকা নিয়ে তাকে মারপিট করে রাস্তায় ফেলে যায়।
ইদন মিয়া কে রাস্তায় পরে থাকতে দেখে তার মামাত ভাই সবুজ বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ইদন মিয়া কে আশংকা জনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক ইদন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। শুক্রবার বিকেলে ইদন মিয়া কে ঢাকা নিয়ে যাবার পথে পথিমধ্যে ইদন মিয়ার মৃত্যু হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোর্শেদ আলম জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন লোক মিলে ইদন মিয়াকে মারপিট করে টাকা পয়সা নিতে চায়। মারপিটে ইদন মিয়ার মুখ দিয়ে রক্ত বের হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতলে নিয়ে যায়। শুক্রবার ইদন মিয়াকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। ঢাকা নিয়ে যাবার সময় পথিমধ্যে ইদন মিয়া মারা যান। প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড মনে হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ করেনি নিহতের পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com