শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৫১৬ বা পড়া হয়েছে

মাধবপুরে উৎপাদিত ফসল (সবজি) বাজারজাত করতে না পেরে ক্ষতির সম্মুখীন কৃষকরা
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে গণপরিবহন ও জনচলাচল সীমিত হয়ে পড়ায় মাধবপুরের সবজি চাষিরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি বাজারজাত করতে পারছে না।
ফলে তাদের উৎপাদিত ফসল জমিতেই বিনষ্ট হচ্ছে। এতে করে লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রান্তিক ও বর্গা চাষীরা।
উপজেলার ছাতিয়াইন, নোয়াপাড়া, বাঘাসুরা, বুল্লা, জগদীশপুর, শাহজাহানপুর, বহরা, আদাঐর, চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়নের শত শত কৃষক কয়েক হাজার একর জমিতে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বাধ্যতামূলক পদক্ষেপের কারণে বাহির থেকে পাইকাররা এলাকার বাজারগুলোতে না আসায় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বর্গা চাষীরা।
উপজেলার বহরা ইউনিয়নের গিলাতলী গ্রামের সবজি চাষী নিজাম উদ্দিন ও আবুল বাসার জানান তারা বর্গা চাষী কুলাইচাচর মাঠে ১ লক্ষ ২৫ হাজার টাকায় বাৎসরিক ৭ একর জমি লিজ নিয়ে শসা ও টমেটো চাষ করেছেন। এতে তাদের খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। বর্তমান অবস্থায় উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের ধারণা সঠিকভাবে বাজারজাত করতে পারলে প্রায় ২৫ লক্ষ টাকার বিক্রয় আসতো এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকা মুনাফা আসতো।
চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের সবজি চাষি কদর আলী মিয়া জানান সাতপাড়া মাঠে ১ একর জমিতে টমেটো চাষ করে ৩০ হাজার টাকা খরচ করলেও এখন পর্যন্ত ১০ হাজার টাকা বিক্রয় করতে পারেননি। উৎপাদিত ফসল জমিতেই নষ্ট হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com