রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাবেক ছাত্রলীগ নেতা আজাদ আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাসদ সাবেক ছাত্রলীগ নেতা হাজী সফিকুর রহমান চৌধুরী আজাদ ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকাস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সহ-সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ১৯৮৭ ইং থেকে স্বৈরাচার সরকারের নির্যাতনের শিকার হয়ে কয়েকবার কারাভোগ করেন তিনি। এরপরও বঙ্গবন্ধুর একনিষ্ট সৈনিক হিসেবে থেমে থাকেননি। সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার দুপুরে যোহরের নামাজের পর উত্তর শ্যামলী জামে মসজিদে প্রথম জানাজার নামাজ এবং রাজনগরে দ্বিতীয় জানাজা শেষে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ জিকে গউছ, আওয়ামী লীগ নেতা এডভোকেট চৌধুরী আবু বকর সিদ্দিক, এডভোকেট আতাউর রহমান, কামরুল আহমেদ, মুজিবুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, যুবদলের সাবেক সভাপতি এমজি মুহিত, আজিজুর রহমান কাজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম শামীম, যুবদল নেতা আলাউদ্দিন, যুবলীগ নেতা শওকত আকবর সোহেল, মোঃ আলম মিয়া, হারুন মিয়াসহ প্রমুখ। পরে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com