সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর পৌর সভায় ২শ কর্মহীন মানুষ পেল চাল

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৪৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর সভায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া, ২শ অসহায় পরিবার পেল সরকারের বিশেষ বরাদ্দের চাল। শুক্রবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা চাল বিতরণ করেন। পৌর সভার ৯টি ওয়ার্ডের ২০০ জন কে ১০ কেজি করে চাল দেয়া হয়। এসময় পৌর সভার দায়িত্ব রত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুবউন্নন কর্মকর্তা সফিকুর রহমান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা পারভিন আক্তার। কাউন্সিলর অজিত পাল, দুলাল খা, আবুল বাশার, বাবুল হোসেন, আব্দুল হাকিম, ইসরাত জাহান ডলি, সপ্না পাল উপস্থিত ছিলেন। মেয়র হিরেন্দ্র লাল জানান সরকারি নির্দেশে বিশেষ বরাদ্দের দুই টন চাল, করোনা ভাইরাসের কারনে কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিতরন করা হয়েছে। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এ তালিকা প্রস্তুত করে এ চাল বিতরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com