সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৫০০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন টহল অব্যাহত রয়েছে ।
শুক্রবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে ও ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান শিহাবসহ একদল সেনা সদস্য উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার, দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার, সদরঘাট নতুন বাজার, দেবপাড়া বাজার, গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার, পৌর এলাকার শিবপাশা, তিমিরপুর বাজার সহ বিভিন্ন এলাকায় টহল দেন এবং সদ্য বিদেশফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টিন মানছে কি-না তা খতিয়ে দেখেন। এছাড়াও জনস্বাস্থ্যের সুরক্ষায় তাদের নির্ধারিত সময় পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকতে সচেতন করেন।
এ ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান শিহাব জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনী মাঠে কাজ করছেন। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হতে মাইকিং করে সচেতন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com