মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সাংবাদিকদের মারধোরের ঘটনায় চেয়ারম্যান হারুনের সহযোগি খালেদ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥
নবীগঞ্জে তিন সাংবাদিককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনকে প্রধান আসামি করে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় সাংবাদিক এম মুজিবুর রহমান ওই মামলা দায়ের করেন। মামলায় আরও ৯ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় খালেদ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সন্ত্রাসী খালেদ চেয়ারম্যানের মালিকানাধীন অরবিট হাসপাতালের ম্যানাজার। গত বুধবার উপজেলার আউশকান্দি ইউনিয়নে নিম্ন আয়ের মানুষকে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদ প্রচার করায় সাংবাদিক শাহ সুলতান আহমেদসহ ৩ সাংবাদিককে মারধর করেন আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। এনিয়ে সর্বত্র তোলপার চলছে। আহত সাংবাদিক শাহসুলতানকে হাসপাতালে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদগাজী,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল,থানার ওসি মোঃ আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ঘটনায় জরুরী সভার আয়োজন করে নবীগগঞ্জ প্রেসক্লাব।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সরওয়ার শিকদার। সাধারন সম্পাদক আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সন্ত্রাসী হামলার নায়ক চেয়ারম্যান হারুন ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মামলা ও স্থানীয় সূত্র জানায়, আউশকান্দি ইউনিয়নে নিম্ন আয়ের মানুষদের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান তাদের দেন ৫ কেজি করে। এ নিয়ে গত ৩০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসুন অসহায় দিনমজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক শাহ সুলতান। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিকেলে ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সহকারে আউশকান্দি বাজারে শাহ সুলতান আহমেদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন নিজেই ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেন সুলতানকে। এ খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন শাহ সুলতানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাংবাদিক মুজিবুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নবীগঞ্জ প্রেক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি। প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার বলেছেন, ঘটনার মুল নায়ক চেয়ারম্যান হারুনকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের লড়ই চলবে। তিনি দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনকে গ্রেফতারের দাবী জানান। অন্যতায় প্রেসক্লাবের নেতৃত্বে সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com