বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে রাতে কিশোরীকে অপহরণের চেষ্টা এ্যাম্বুলেন্স চালক আটক

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৯৪২ বা পড়া হয়েছে
  1. আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে

নবীগঞ্জে এক কিশোরীকে  রাস্তাায় একা পেয়ে অপহরণের চেষ্টা চালিয়েছে এক এ্যাম্বুলেন্স চালক। উপজেলার ইউনিয়নের কুর্শি এলাকার লোকজন খবর পেয়ে চালককে আটক করে। ঘটনাটির খবর পেয়ে নবীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের নেতৃত্বে ও(ওসি) অপারেশন আমিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কিশোরকে  উদ্ধার করতে সক্ষম হয় এবং চালক কে আটক করে। গত শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। আটককৃত এ্যাম্বুলেন্স চালক সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বশির মিয়ার ছেলে সুন্দর আলী (৩৫)।

পুলিশ সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা থেকে এ্যাম্বুলেন্স নিয়ে সিলেট ফিরছিলেন সুন্দর আলী। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার সালামতপুর এলাকায় পৌঁছামাত্রই নিরব রাস্তাায় সে এক কিশোরীকে একা হেঁটে যেতে দেখে। এ সময় সে গাড়ি আটকিয়ে ওই কিশোরীকে ফুসলিয়ে গাড়িতে তুলে। এক পর্যায়ে ভয়ে কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে তখন গাড়িসহ (ঢাকা মেট্রো-ছ ৭১-২১৩৩) চালক সুন্দর আলী পালিয়ে যায়। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ কুর্শি থেকে চালক সুন্দর আলীকে আটক করে থানা নিয়ে আসে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মেয়েটিকে অপহরণ করাই তার মূল উদ্দেশ্য ছিলো। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com