বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

সিএনজি উল্টে গুরুতর আহত সোনালী ব্যাংক কর্মকর্তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কর্মস্থলে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সা উল্টে এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, বানিয়াচং সোনালী ব্যাংকের এসিষ্ট্যান্ট অফিসার শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকার আবু হাশিমের ছেলে মোঃ আবুল হাসান গত সোমবার সকালে কর্মস্থল বানিয়াচঙ্গ যাচ্ছিলেন। পথিমধ্যে বানিয়াচংয়ের ভাটিপাড়া মোড়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সিএনজি অটোরিক্সাটি উল্টে যায়। এতে ৫ যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় মোঃ আবুল হাসানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার জানান, তার বুকের ডান পাজরের দু’টি হাড় ভেঙ্গে গেছে। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com