রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বার যুব সংঘের নয়া কমিটি গঠন মোতাচ্ছির সভাপতি, মাসুক সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৭৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৩টি গ্রাম নিয়ে গঠিত বার যুব সংঘের সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রিচি যুব সংঘের কার্যালয়ে মোঃ বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নয়া কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে সভাপতি, মাসুক চৌধুরীকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। উক্ত কমিটি ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, ডাঃ মোঃ জিতু মিয়া, এডঃ মোঃ ইলিয়াছ আহমেদ, মাহমুদ মিয়া, মোঃ সফিউল্লাহ, আওলাদ মিয়া, কাজল আহমেদ, মোঃ বাচ্চু, তাজুল ইসলাম, আব্দুল ওয়াহিদ মনির প্রমুখ।
সভায় বক্তারা করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করে সকলকে সতর্ক থাকাসহ সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
সভা শেষে বার যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম দুলাই এর রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য কাউছার আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com