সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে গুজব ছড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় অসাধু ব্যবসায়িদেরকে অর্থদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৬৭১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বিভিন্ন হাট-বাজারে গুজব ছড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় অসাধু ব্যবসায়িদেরকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বানিয়াচং বড়বাজার ও নতুনবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬জন ব্যাবসায়িকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান ।
গুজব ছড়িয়ে পেয়াজ-রসুনের মূল্য বৃদ্ধি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নতুনবাজারের ব্যবসায়ি আব্দুল আলিম খানকে ১০হাজার টাকা, মোছাব্বির হোসেনকে ৫হাজার টাকা, প্রদীপ চন্দ্র দাসকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে বড়বাজারের ব্যবসায়ি মোর্শেদ মিয়াকে ১০হাজার টাকা, শফিকুলকে ৫হাজার টাকা, শওকত মিয়াকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একটি বেসরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ আলী জানান, গতকাল যে পেয়াজ ৪০টাকায় কিনলাম তা আজ বেড়ে ৭০ টাকা হয়ে গেছে। সব সম্ভবের দেশ বাংলাদেশ।
চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের রুমন জানান, ৪০টাকার পেয়াজ একদিনে বেড়ে ৭০টাকা হয় কেমনে, সরকারের আরো নজরদারি দরকার।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার জানান, বাজারে খাদ্যপণ্যের কোন ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। এধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারনকে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com