রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

জাতীয় দৈনিক খোলা কাগজের পাঠক ফোরাম ‘১১ জন’’র হবিগঞ্জ শাখা গঠন

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দৈনিক খোলা কাগজের পাঠক ফোরাম ‘এগারোজন’ এর হবিগঞ্জ শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সাহিত্যিক সিদ্দিকী হারুণকে সভাপতি, নাট্য সংগঠক ইয়াছিন খাকে সাধারণ সম্পাদক ও নাট্যশিল্পী হাবিবুর রহমান মুরাদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ঃ মোঃ আনিসুর রহমান তালুকদার, সহ-সম্পাদক ঃ এডভোকেট রেজাউল করিম খান, প্রচার সম্পাদক জুয়েল রায় জনি ও কার্যনির্বাহী সদস্য- সাংবাদিক আব্দুল হালীম, নাট্য সংগঠক সৌরভ বিকাশ দেব, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, মাজহারুল ইসলাম পাবেল ও শুভ বণিক। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের আরশ বিল্ডিংয়ে দৈনিক প্রভাকরের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক খোলা কাগজের হবিগঞ্জ প্রতিনিধি ও ১১ জন হবিগঞ্জ শাখার সমন্বয়ক মোঃ সহিবুর রহমানের সঞ্চালনায় কমিটি গঠন উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা হয়। পরে ফটোসেশন ও ডিনানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com