সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন ॥ আলী আকবর সভাপতি, মখলিছ সেক্রেটারী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৭১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ এর ৭নং ওয়ার্ড এর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ ঈমান উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব এর পরিচালনায় কামালখানী জহুর হোসেন এর বাড়ীতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জাহান মিয়া, আওয়ামীলীগ নেতা আখল মিয়া, হাফিজুর রহমান, কামাল খানী মহল্লার সর্দার মোঃ আরজু মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আলী আকবর মিয়াকে সভাপতি ও ইউপি মেম্বার মখলিছুর রহমানকে সাধারণ সম্পাদক, বরকত উল্বা, সুবোধ গোপ সহ-সভাপতি, সেতু গোপ যুগ্ম সম্পাদক, শুধাংশু চন্দ্র গোপ, নুর আহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com