বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪৫৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উগ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। ইপিআই টেকনিশিয়ান উস্তার মিয়া তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মা-মনি প্রজেক্টের ইউসিও সাব্বির আহমেদ প্রমুখ।
আগামি ১৮-২৫ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিয়মিত টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদেরকে ১ ডোজ এমআর টিকা খাওয়ানো হবে বলে সভায় উপস্থিত সকলকে অবহিত করা হয়। এ বছরের টিকাদানের লক্ষ্যমাত্র ৫৪,৪০৮ জন। তন্মধ্যে ছাত্র-ছাত্রী ৩০,৯১৪ জন ও নিয়মিত টিকাদান কেন্দ্রে ২৩,৪৯৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com